প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারাজে শুরু রিয়েলমি ফ্যান ফেস্ট
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্যানদের জন্য মেগা ডিল ছাড়াও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজে শুরু হয়েছে রিয়েলমি ফ্যান ফেস্ট যা চলবে আগস্ট মাস জুড়ে।
ফ্যানফেস্ট ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা সি৩০এস, সি৫৩, সি৫৫, জিটি মাস্টার এডিশন ও বিভিন্ন এআইওটি গ্যাজেট কেনার সময় ৩,৫০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। ডিভাইসগুলোর সাথে থাকবে ব্র্যান্ড ওয়ারেন্টি এবং ইন্টারেস্টবিহীন ইএমআই সুবিধা গ্রহণ করে এসব পণ্য ক্রয় করা যাবে।
ব্র্যান্ড হিসেবে রিয়েলমি ইতোমধ্যেই নিজেদের জন্য একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। ফ্যান ও ব্যবহারকারীদের নিঃশর্ত ভালোবাসার কারণে এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। ফ্যানদের এই সমর্থন ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ রিয়েলমি এই ক্যাম্পেইন নিয়ে এসেছে।
রিয়েলমি ফ্যানরা এখন সহজেই আকর্ষণীয় মূল্যে তাদের প্রিয় স্মার্টফোনটি কিনতে পারবেন।







